শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২
logo

আজকের দিনের ইতিহাস: ০৫ মে ২০১৮

আজকের দিনের ইতিহাস: ০৫ মে ২০১৮

ঢাকা, ০৫ মে, এবিনিউজ : আজ ০৫ মে ২০১৮ এবং ২২ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, রোজ শনিবার। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

  • ১৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে ডেনিশদের বিরুদ্ধে তুরস্কের যুদ্ধ ঘোষণা।

  • ১৭৮৯ খ্রিস্টাব্দের এই দিনে ফরাসী বিপ্লব শুরু হয়।

  • ১৭৯৯ খ্রিস্টাব্দের এই দিনে বীর সেনানী টিপু সুলতানকে সমাহিত করা হয়

  • ১৮১৩ খ্রিস্টাব্দের এই দিনে সারেন কিয়েরকেগর ডেনীয় দার্শনিক এবং তাত্ত্বিক এর জন্ম ।

  • ১৮১৮ খ্রিস্টাব্দের এই দিনে জার্মান সমাজবাদী দার্শনিক কার্ল মার্কসের জন্ম।

  • ১৮২১ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্সের সম্রাট ও বিশ্বখ্যাত মহাবীর নেপোলিয়ন বোনাপার্টের সেন্ট হেলেনা দ্বীপের কারাগারে মৃত্যু হয়।

  • ১৮৪৬ খ্রিস্টাব্দের এই দিনে নোবেলজয়ী (১৯০৫) পোলিশ কথাশিল্পী হেনরিক সিয়েনকিয়েভিচের জন্ম।

  • ১৮৫০ খ্রিস্টাব্দের এই দিনে বিশ্ববিখ্যাত ফরাসি ছোটগল্পকার গি. দ্য. মোপাসাঁর জন্ম।

  • ১৮৮৮ খ্রিস্টাব্দের এই দিনে বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর জন্ম।

  • ১৮৯৬ খ্রিস্টাব্দের এই দিনে ভারতের স্বাধীনতা সংগ্রামী ভি কে কৃষ্ণমেননের জন্ম।

  • ১৯১১ খ্রিস্টাব্দের এই দিনে বিপ্লবী, সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্ম।

  • ১৯৩০ খ্রিস্টাব্দের এই দিনে ভারত শাসনকারী বৃটিশ সরকার মোহনদাস করমচাঁদ গান্ধীকে গ্রেফতার করে এবং বিনা বিচারে বন্দি করে।

  • ১৯৩৬ খ্রিস্টাব্দের এই দিনে ইতালীয় বাহিনী আদ্দিস আবাবা দখল করে।

  • ১৯৪২ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ বাহিনী মাদগাস্কার অধিকার করে।

  • ১৯৪৫ খ্রিস্টাব্দের এই দিনে চেকোশ্লোভাকিয়ার কমিউনিস্ট পার্টি আত্মগোপন অবস্থা থেকে বের হয়ে দেশব্যাপী গণঅভ্যুত্থানে যোগ দেয়।

  • ১৯৫৫ খ্রিস্টাব্দের এই দিনে জার্মানি সার্বভৌম রাষ্ট্রে পরিণত।

  • ১৯৬১ খ্রিস্টাব্দের এই দিনে প্রথম মার্কিন নভোচারি এলান শেপহার্ড জুনিয়রের মহাকাশ যাত্রা।

  • ১৯৮১ খ্রিস্টাব্দের এই দিনটিতে দক্ষিণ বেলফাস্টের কুখ্যাত মেজ কারাগারে আটক আইরিশ-ক্যাথলিক নেতা ববি স্যান্ডস ৬৬ দিন টানা অনশনের পর পরলোকগমন করেন।

  • ১৯৮৬ খ্রিস্টাব্দের এই দিনে এভারেস্ট জয়ী তেনজিং নোরগের মৃত্যু।

  • ২০০০ খ্রিস্টাব্দের এই দিনে ইউশিরো মোরি জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত।

এবিএন/মাইকেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত